বাসন্তী পোলাও | Basanti Polao | বাংলা রেসিপি | bengalirecipe.info
বাসন্তী পোলাও - রান্নাবান্না-বাংলার রেসিপিআজ যে রেসিপি টা শেয়ার করবো সেটা হলো বাসন্তী পোলাও. বাসন্তী পোলাও দেখতে হলুদ রঙের বা বাসন্তী রঙের হয় সেই জন্য এর নাম বাসন্তী পোলাও. এর আরেকটি নাম আছে যা হলো মিষ্টি পোলাও এটা খেতে মিষ্টি লাগে সেই জন্য একে মিষ্টি পোলাও বলা হয়.
আর বাসন্তী পোলাও বানাতে যা যা উপকরণ লাগছে সেগুলি হলো -
১. গোবিন্দ ভোগ চাল (২ কাপ)
২. কাজু বাদাম (১০ গ্রাম)
৩. কিচমিচ (১০ গ্রাম)
৪. ঘি (৪-৫ টেবল চামচ)
৫. দারচিনি (১ টে)
৬. লবঙ্গ (৪-৫ টে)
৭. এলাচ (৩ টে)
৮. হলুদ গুঁড়ো (২ টেবল চামচ)
৯. নুন পরিমাণ মতো
১০. চিনি (৪-৫ চা চামচ)
১১. আদা বাটা (১ টেবল চামচ)
১২. কাঁচা লঙ্কা (২ টো)
পদ্ধতি
বাসন্তী পোলাও বানানোর জন্য প্রথমে ২ কাপ নেওয়া গোবিন্দ ভোগ চাল ভালো করে জলে ধুয়ে নিতে হবে. ভিজে চাল টা নিয়ে শুকতে দিতে হবে একটি চাকনিতে করে .
আর কিচমিচ এবং কাজু বাদাম জলে ভিজিয়ে রাখতে হবে. প্রায় ১ ঘন্টা পর চালের জল টা শুকিয়ে গেলে একটি পাত্রে নিয়ে নিতে হবে.
এবার ওই চালের মধ্যে আদা বাটা (১ টেবল চামচ) , চিনি (৪ - ৫ টেবল চামচ) , পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো (১ চা চামচ) , ঘি (২ টেবল চামচ) দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে.
ভালো করে মিশিয়ে নিয়ে চাল টা ৩০ মিনিট ঢেকে রেখে দিতে হবে. ৩০ মিনিট হয়ে গেলে বাসন্তী পোলাও রান্নার জন্য একটি কড়াইতে ঘি( ২ টেবল চামচ) দিয়ে দেবো মিডিয়াম আঁচে রান্না টা হবে.
এরপর ঘি টা গরম হলে ওর মধ্যে গোটা গরম মশলা দিতে হবে যেমন দারচিনি (১ টা) , লবঙ্গ (৪ টে) , এলাচ (৩ টে) , এ গুলো দিয়ে একটু ভালো করে নাড়তে হবে.
কিছুক্ষণ নাড়ার পর ওর মধ্যে ভিজিয়ে রাখা কাজু বাদাম দিয়ে দিয়ে দিতে হবে. এই কাজু বাদামের সঙ্গে অল্প একটু নুন দিয়ে কাজু বাদাম গুলোকে ভালো করে লাল করে ভেজে নিতে হবে ৩৫ থেকে ৪০ সেকেন্ড মতো.
৪০ সেকেন্ড হয়ে গেলে ওর মধ্যে ভিজিয়ে রাখা কিচমিচ দিয়ে আরো ১০ সেকেন্ড মতো নেড়ে নিতে হবে. ১০ সেকেন্ড নাড়া হয়ে গেলে ওর মধ্যে মিশিয়ে রাখা চাল গুলো দিয়ে দিতে হবে.
আর চাল গুলো মিডিয়াম আঁচে নাড়তে থাকতে হবে কারণ না নাড়লে চাল গুলো পুড়ে যেতে পারে. কিছুক্ষন নাড়ার পর দেখা যাবে চাল গুলো ঝরঝরে হয়ে আরো সুন্দর ভাজা মতো হয়ে গেছে
এরপর ২ থেকে ৩ মিনিট নাড়ার পর এরমধ্যে ৪ কাপ জল দিয়ে দেবো. এর মধ্যে কাঁচা লঙ্কা( ২ টো) দিয়ে দেবো এরপর একটু ভালো করে নেড়ে ৫ মিনিটের জন্য ঢেকে রেখে দিতে হবে একেবারে কম আঁচে .
এর মধ্যে ৪ কাপ জল দেবো কারণ ২ কাপ চাল নেওয়া হয়েছে সেই জন্য. জল পরিমাণ দিতে হবে নাহলে বেশি জল দিলে পোলাও টা শুকনো শুকনো হবে না.
আর কম জল দিলে চাল টা ঠিক মতো সিদ্ধ হবে না. ৫ মিনিট হয়ে গেলে ঢাকনা টা খুলে একটু নেড়ে দিতে হবে. খুব সাবধানে নাড়তে হবে পোলাও টা যাতে ভাত গুলো ভেঙে না যায়. ভাত গুলো ভেঙে গেলে দেখতে বাজে লাগবে . এই সময় যদি নুন বা চিনির দরকার হয় দিয়ে দিতে পারেন.
একটু নেড়ে আরো ৫ মিনিটের জন্য ঢেকে রেখে দিতে হবে একদম কম আঁচে . ৫ মিনিট হওয়ার পর পোলাও টা নামিয়ে পরিবেশন করে দিন চিকেন কশা বা মটন কশার সাথে.
এই রেসিপি টা ভালো লাগলে অবশ্যই বাড়িতে চেষ্টা করুন বানানোর. আর আমাদের পেইজ লাইক, ফলো এবং শেয়ার করে আমাদের সাথে থাকুন যাতে আমরা আরো নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি.
ভালো থাকুন, বাড়িতে থাকুন, ভালো খান.

0 মন্তব্যসমূহ
Don't comment any spam links