পাটি সাপ্টা - বাংলার রেসিপি - Bengali Recipe - Pati Sapta
রান্নাবান্না - বাংলার রেসিপি
আজ যে রেসিপি শেয়ার করবো সেটা হলো বাঙালীর সেরা পিঠে পাটি সাপ্টা. মনে পড়লেই জিভে জল আসে .
যেটা শেয়ার করবো ওটা নারকেল কুরি দিয়ে তৈরি করার পদ্ধতি.
আমাদের পেইজ লাইক শেয়ার ফলো অবশ্যই করবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য.
পাটি সাপ্টা তৈরি করতে যে সব উপকরণ লাগছে সেগুলি হলো -
১. চালের গুড়ো (১ কাপ)
২. ময়দা ( হাফ কাপ)
৩. ঘি (১ টেবল চামচ)
৪. নুন পরিমাণ মতো
৫. দুধ (১ কাপ)
৬. তেল ( হাফ কাপ)
৭. নারকেল কুরি (১ কাপ)
৮. চিনি /গুড় (১ কাপ)
পদ্ধতি
পাটি সাপ্টা তৈরি করতে প্রথমে ১ কাপ চাল গুড়ো নিতে হবে একটি পাত্রে. ওই চাল গুড়র সাথে হাফ কাপ ময়দা দিতে হবে. ময়দা দিলে পিঠে তৈরির পর পিঠে টা ফেটে যাবে না.
ওই চাল গুড় আর ময়দা মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে সঙ্গে হাফ কাপ চিনি দিতে হবে. আপনারা চাইলে চিনি দিতে পারেন আবার না ও দিতে পারেন.
এবার পাত্রে সব কিছু ভালো করে মিশিয়ে ফেলতে হবে জল দিয়ে. ওই মেশানো টা বেশি ঘনত্ব হবে আবার বেশি পাতলা ও হবে না এমন ভাবে মেশানো হবে.
ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিতে হবে. এরই মাঝে পিঠের ভিতরের পুর টা তৈরি করে নিতে হবে এর জন্য একটি কড়াইতে মিডিয়াম আঁচে ১ টেবল চামচ ঘি দিয়ে দিতে হবে.
ঘি টা গলে গেলে এর মধ্যে হাফ কাপ সুজি দিয়ে ভালো করে নাড়তে হবে. নাড়ার পর ওর মধ্যে ১ কাপ নারকেল কুরি দিয়ে দিতে হবে সঙ্গে হাফ কাপ চিনি বা আপনারা চাইলে গুড়ো ও দিতে পারেন.
চিনি দিয়ে ভালো করে মিডিয়াম আঁচে নাড়তে হবে. ভালো করে নাড়ার পর এর মধ্যে ১ কাপ ঘন দুধ দিয়ে দিতে হবে এবার এটাকে নেড়ে নেড়ে শুকনো করে নিতে হবে যাতে পিঠেয় দেওয়ার সময় পাতলা না থাকে.
শুকনো করে আচঁ টা বন্ধ নামিয়ে নিতে হবে. এরপর ঢেকে রাখা চালের মেশানো টা আর একবার ভালো করে গুলিয়ে নিতে হবে.
পিঠে তৈরীর জন্য একটি কড়াইকে জোর আঁচে গরম করে নিতে হবে. যেমন তাপে পিঠে টা করতে চান সেই রকম গরম করে নিয়ে ওর মধ্যে কিছু টা তেল দিয়ে ব্রাশ করে দিতে হবে.
তেল টা গরম হলে ওর মধ্যে মেশানো চালের গুড়ো মেশানো থেকে এক হাতা নিয়ে কড়াইতে দিয়ে দিতে হবে. এরপর কড়াইটা ধরে এদিক ওদিক একটু নাড়িয়ে নিতে হবে.
যেমন রুটি হয় ঠিক সেই রকম দেখতে লাগবে. গোলা টার ওপরের দিক টা হয়েছে কি হয়নি বোঝা যায়. এরপর রুটি টার ওপরের দিক টা হয়ে এলে ওর মধ্যে বানিয়ে রাখা পুর টা কিছু টা নিয়ে রুটি টার মধ্যে লম্বা করে দিয়ে দিতে হবে যাতে রুটি টা গোল করা যায়. পুর টা দেওয়ার পর রুটি টাকে আসতে আসতে রোলের মতো করে নিতে হবে.
এরপর ওই পিঠে টাকে একটু এপাশ ওপাশ নেড়ে নিয়ে নামিয়ে নিতে হবে. এরকম করে প্রত্যেক টা গোলা পুর দিয়ে বানিয়ে নামিয়ে ফেলতে হবে.
এভাবে বাঙালীর প্রিয় পিঠে পাটি সাপ্টা তৈরি হয়ে যাবে.
যদি রেসিপি টা ভালো লাগে পেইজ টিকে লাইক শেয়ার ফলো অবশ্যই করবেন.
বাড়িতে থাকুন. ভালো থাকুন. ভালো খান.

0 মন্তব্যসমূহ
Don't comment any spam links