পটলের দোরমা - রান্নাবান্না - বাংলার রেসিপি
আজ যে রেসিপি শেয়ার করবো সেটা হলো পটলের দোরমা. ভালো লাগলে পেইজ টি লাইক ফলো এবং শেয়ার করবেন.![]() |
| Source Youtube.com |
আর এই পটলের দোরমা রান্না করতে যা যা উপকরণ লাগছে সেগুলি হলো -
উপকরণ
১. পটল (৫টি)
২. আদা (২ চা চামচ)
৩. রসুন (২ চা চামচ)
৪. নুন পরিমাণ মতো
৫. চিনি (২ চা চামচ)
৬. তেল (২ কাপ)
৭. চিংড়ি মাছ (১০০ গ্রাম)
৮. কাঁচা লঙ্কা (২ টি)
৯. হলুদ গুঁড়ো (১ চা চামচ)
১০. লঙ্কা গুঁড়ো (১ চা চামচ)
১১. জিরে গুঁড়ো (১ চা চামচ)
১২. দারচিনি (১ টি)
১৩. গোল মরিচ (২ টি)
১৪. লবঙ্গ (৪ টি)
১৫. এলাচ (২ টি)
১৬. পেঁয়াজ বাটা (১ চা চামচ)
১৭. টমেটো পেস্ট (১ চা চামচ)
১৮. গরম মশলা গুঁড়ো (১ চা চামচ)
১৯. টক দই (১ চা চামচ)
২০. কাজু বাদাম (১০ টি)
২১. পোস্ত (১ চা চামচ)
২২. ঘি (১ চা চামচ)
পদ্ধতি
পটলের দোরমা রান্না করতে গেলে প্রথমে যেটা করতে হবে ৫ টি পটল ভালো করে চেঁছে নিতে হবে. চেঁছে নিয়ে পটলের দুই দিক কেটে নিতে হবে.
পটলের মুখের দিকে কাটা টা রাখতে হবে পুর দিয়ে ঢাকানোর জন্য. এরপর পটলের মধ্যে থাকা বীজ গুলো করে নিতে হবে একটা চামচ দিয়ে.
এরপর বীজ গুলো পেস্ট করে নিতে হবে. বীজ গুলোর সাথে কাঁচা লঙ্কা, কিছু টা আদা, কিছু টা রসুন একসাথে পেস্ট করে নিতে হবে. যেহেতু আমি পটলের দোরমা চিংড়ি মাছ দিয়ে করবো সেই জন্য কয়েকটি চিংড়ি মাছ কে ভালো করে পেস্ট করে নিতে হবে.
পটলের পুর তৈরি করার জন্য একটি কড়াইতে হাফ কাপ তেল দিয়ে মিডিয়াম আঁচে গরম করে ওর মধ্যে পটলের বীজের পেস্ট গুলো দিয়ে দিতে হবে.
ভালো করে শুকনো শুকনো করে ভেজে ওর মধ্যে পেস্ট করা চিংড়ি মাছ গুলো দিয়ে ভালো করে নাড়তে হবে. পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে. হাফ চা চামচ চিনি দিয়ে ভালো করে শুকনো শুকনো করে ভেজে নিতে হবে. হাফ চা চামচ গরম মশলা দিয়ে নেড়ে নামিয়ে নিতে হবে ঠান্ডা করার জন্য . এরপর পটল গুলো হালকা আঁচে ভেজে নিতে হবে.
পটল গুলো ভেজে নিয়ে ওর মধ্যে ঠান্ডা করা পুর একটা চামচ দিয়ে ঢুকিয়ে দিতে হবে প্রত্যেক টা পটলে. পুর গুলো ঢুকিয়ে দিয়ে পটলের মুখের কাটা অংশ টা ভালো করে ঢেকে দিতে হবে. একটা কাঠি দিয়ে ভালো করে আটঁকে দিতে হবে . যাতে রান্না টা হওয়ার সময় পটল গুলো খুলে না যায়.
পটলের মধ্যে ঢুকিয়ে রাখা পুর গুলো যাতে না বেরিয়ে আসে . সেই জন্য যাতে না বের হয় কাঠি দিতে হবে. এবার রান্নার জন্য একটি কড়াইতে হাফ কাপ তেল দিয়ে মিডিয়াম আঁচে গরম করতে হবে. গরম হয়ে গেলে ওর মধ্যে একটি দারচিনি, চারটে লবঙ্গ, দুটো এলাচ, দুটো গোল মরিচ দিয়ে নাড়তে হবে.
একটু নাড়ার পর ওর মধ্যে পেঁয়াজ এবং টমেটো পেস্ট দিয়ে ভালো করে ভাজতে হবে. ভাজা হয়ে গেলে ওর মধ্যে আদা এবং রসুন এর দিয়ে দিতে হবে.
আদা এবং রসুন ভালো ভাজতে হবে. ভালো করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে হাফ চা চামচ হলুদ গুঁড়ো , হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো , হাফ চা চামচ জিরে গুঁড়ো , এক চামচ চিনি দিয়ে একটু নাড়তে হবে. ভালো করে মশলা টা কশার জন্য হাফ কাপ জল দিয়ে ভালো করে নাড়তে হবে.
মশলা টা কশা হয়ে গেলে আঁচ টা হালকা করে দিতে হবে দই দেওয়ার জন্য. রান্নায় যখন দই দেওয়া হবে যাতে দই টা ফেটে না যায়. সেই জন্য আঁচ টা হালকা করে ওর মধ্যে ফেটানো দই দিয়ে ভালো করে কশিয়ে নিতে হবে.
এরপর আঁচ টা মিডিয়াম করে দিতে হবে. ভালো করে কশার পর ওর মধ্যে ১০ টি কাজু বাদাম এবং পোস্ত একসঙ্গে পেস্ট করে দিয়ে দিতে হবে. দু মিনিট ভালো করে নাড়ার পর এর মধ্যে দেড় কাপ জল দিয়ে দিতে হবে.
এরপর এর ফোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে. ফুটে গেলে এর মধ্যে পুর ঢোকানো পটল গুলো দিয়ে ৭-৮ মিনিট ঢেকে রাখতে হবে. ৭ - ৮ হওয়ার পর ঢাকনা খুলে একটু নেড়ে আবার ৫ মিনিট ঢেকে দিতে হবে. ৫ মিনিট হয়ে গেলে ১ চা চামচ ঘি দিয়ে ভালো করে নেড়ে নামিয়ে নিতে হবে একটি পাত্রে.
এরপর তৈরি দারুণ স্বাদের পটলের দোরমা.
ভালো লাগলে পেইজ টি অবশ্যই লাইক, শেয়ার, ফলো করবেন. পেইজ টি লাইক করে আমাদের সাথে থাকুন আরো ভালো ভালো বাঙালী রান্নার রেসিপি পেতে.
সবাই চেষ্টা করবেন এটা নিজের বাড়িতে তৈরি করার. বাড়িতে থাকুন, সুস্থ থাকুন, ভালো খান.

0 মন্তব্যসমূহ
Don't comment any spam links