আমসত্ত্ব । বাংলা রেসিপি। Bengali Recipe। Aamsotto

আমসত্ত্ব । বাংলা রেসিপি। Bengali Recipe। Aamsotto

রান্নাবান্না - বাংলার রেসিপি
আজ যে রেসিপি শেয়ার করবো সেটা হলো বাঙালীর প্রিয় আমসত্ত্ব. কাঁচা আমের তৈরি আমসত্ত্ব. আমের সিজন এখন আর এখন আমসত্ত্ব বানিয়ে রেখে দিলে ৩ - ৪ বছর থেকে যায়. আর আমসত্ত্ব বানাতে যে সব উপকরণ লাগছে সেগুলি হলো -
১. আম (১ কেজি)
২. চিনি (১ কাপ)
৩. সর্ষের তেল সামান্য পরিমাণ
৪. বিটলবণ (১ চা চামচ) 
৫. লাল মরিচ গুড়ো (১ চা চামচ)
৬. কালা জিরে গুড়ো (১ চা চামচ)
৭. পাঁচ ফোড়ন গুড়ো (১ চা চামচ)
      

আমসত্ত্ব বানাতে গেলে প্রথমে যেটা করতে হবে সেটা হলো আম গুলোকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে যাতে করে সবুজ অংশ টা না দেখা যায়. ভালো ভাবে ছাড়িয়ে নিয়ে টুকরো টুকরো করে কেটে নিতে হবে.

 আটি টার ও পাশ থেকে ভালো করে আম চুরে নিতে হবে. এবার টুকরো টুকরো আম গুলো একটি কড়াইতে হাফ কাপ জল দিয়ে মিডিয়াম আঁচে বসিয়ে দিতে হবে. যাতে আম টা গলে যায়. 

প্রায় ১০ মিনিট পরে আম টা গলে যাবে. এরপর এবার এটাকে নামিয়ে নিতে হবে আঁচ টা বন্ধ করে.

 ঠান্ডা করে আম টা ছেকে নিতে হবে একটি ছাকনিতে করে. ছাকনির মধ্যে ঢেলে একটা চামচ দিয়ে ভালো করে চেপে চেপে আম চুর গুলো বের করে নিতে হবে. 

এরপর একটি পাত্রে আম চুর গুলো ঢেলে নিয়ে ওর মধ্যে লাল মরিচ গুড়ো( ১ চা চামচ) , কালা জিরে গুড়ো (১ চা চামচ) , পাঁচ ফোড়ন গুড়ো (১ চা চামচ) , বিট লবণ পরিমাণ মতো এবং চিনি ১ কাপ দিয়ে দিতে হবে.

 এরপর আগুনের আঁচ টা মিডিয়াম দিয়ে ভালো করে নাড়তে হবে. একে নাড়তে থাকতে হবে যাতে করে বসে না যায় এরকম প্রায় ১০ মিনিট নাড়ার পর যখন আম টা ঘনত্ব হয়ে আসবে আঁচ টা বন্ধ করে দিতে হবে. 

বেশী ঘনত্ব ও হবে না. এবার আম টা যে পাত্রে ঢালা হবে সে পাত্রে কিছু টা সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিতে হবে যাতে করে আম চুর টা পাত্র থেকে তোলার সময় লেগে না থাকে পাত্রে. আম চুরে যেহেতু চিনির মিশ্রণ আছে সেই জন্য গরম অবস্থায় নামিয়ে নেওয়া ভালো. 

এই জন্য আগুনের আঁচ টা বন্ধ করে তেল মাখিয়ে রাখা পাত্রে ঢেলে দেবো. পাত্র টা যেনো চ্যাপ্টা হয় গভীর যেনো না হয়. আম চুর ঢালার পর সব দিক সমান করে দেবো আম চুর টা. যাতে করে আমসত্ত্ব দেখতে সুন্দর লাগে. 

এরপর একদিন পুরো আগুনের কাছে রাখতে হবে যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়. এক সারারাত ফ্যান এর নিচে রেখে শুকিয়ে নিয়ে রেখে দিতে হবে. 

পরের দিন দেখা যাবে আমসত্ত্বটি একা একা উঠে গেছে কারণ নিচে তেল দেওয়া ছিলো. এবার এটাকে আপনার ইচ্ছে মতো সাইজ করে কেটে রেখে দিন. হয়ে গেলো তৈরি আপনার আমসত্ত্ব.

এরকম আরো রেসিপি পেতে পেইজ লাইক শেয়ার ফলে করে আমাদের সাথে থাকুন.
বাড়িতে থাকুন, ভালো থাকুন, ভালো খান.